1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ভূমিকম্পজনিত ঝুঁকিতে ঢাবির একাডেমিক কার্যক্রম ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ, হল ছাড়ার নির্দেশ

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সাম্প্রতিক ভূমিকম্প ও ধারাবাহিক আফটার শকের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কারিগরি কারণে শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২২ নভেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী অংশ নেন।

সভায় ভূমিকম্পজনিত সম্ভাব্য ঝুঁকি নিয়ে বুয়েটের বিশেষজ্ঞদের মতামতসহ প্রকৌশল দপ্তরের মূল্যায়ন পর্যালোচনা করা হয়। বিশেষজ্ঞরা জানান, আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সামগ্রিক ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় সংস্কার অত্যাবশ্যক। এজন্য হলগুলো খালি করাই নিরাপদ।

এ কারণে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। রোববার বিকেল ৫টার মধ্যে হল খালি করতে প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

এর আগেই ডাকসুর ভিপি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!