1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

যশোরে নকল সোনা বন্ধক রাখতে এসে দুই প্রতারক আটক

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

যশোরে নকল সোনার গহনা বন্ধক রাখতে এসে হাতেনাতে ধরা পড়েছেন দুই প্রতারক। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শহরের জেলরোড বেলতলার রুমা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শফিকুল ও বেনাপোলের শামীম। দোকানটির মালিক আলমগীর কবীর খোকন জানান, ওই দুই ব্যক্তি তার দোকানে তিন জোড়া কানের দুল বন্ধক রাখতে আসেন। প্রথমে গহনাগুলো আসল মনে হলেও পরীক্ষা করে দেখা যায়, উপরে সোনার প্রলেপ দেওয়া থাকলেও ভেতরে ছিল গ্যালা বসানো।

বিষয়টি জানার পর দোকান মালিক তাদের জিজ্ঞাসাবাদ করলে একেক সময় একেক তথ্য দিতে থাকেন। এমনকি তাদের দেওয়া ঠিকানাও মেলেনি, যা স্থানীয়দের সন্দেহ আরও বাড়ায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয়। নকল সোনা বন্ধক রাখার চেষ্টা সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!