1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

জ্বালানি সংকট আশঙ্কা: গণপরিবহন ব্যবহারের আহ্বান

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশেও সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সতর্কতা জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় ব্যক্তিগত পরিবহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এক বার্তায় জানানো হয়, বিভিন্ন উৎস থেকে নির্ধারিত সময় ও পরিমাণে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় দেশের অভ্যন্তরে চাহিদা অনুযায়ী সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এর ফলে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পবিত্র মাহে রমজানে জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রি বন্ধ রাখতে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ অব্যাহত রয়েছে। সরকারের পদক্ষেপ সফল করতে জনগণকে ধৈর্য ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!