সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডারে চাহিদা অনুযায়ী যোগ্য প্রার্থী না পাওয়ায় মোট ১ হাজার ৬৮৩টি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
পিএসসি জানায়, সাময়িকভাবে মনোনীত কোনো প্রার্থী আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান, তথ্য গোপন, জাল সনদ দাখিল বা প্রতারণার আশ্রয় নিলে তার মনোনয়ন বাতিল হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাকরিতে যোগদানের পরও এ ধরনের তথ্য প্রমাণিত হলে বরখাস্তসহ ব্যবস্থা নেওয়া যাবে।
ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে মনোনীত প্রার্থীদের মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যতা অর্জন এবং প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। পিএসসি প্রকাশিত ফলাফলে কোনো ভুল থাকলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করেছে।
ফলাফল দেখুনঃ Result
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়