1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: চট্টগ্রাম থেকে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় বিমানবন্দর থেকে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে নির্ধারিত ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বহির্গামী ও একটি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটও স্থগিত রয়েছে।

তবে সব রুট বন্ধ হয়নি। ওমানের মাস্কাট থেকে সালাম এয়ার-এর জিরোভি-৪০১ ফ্লাইট সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করেছে। পরবর্তীতে একই এয়ারলাইনের জিরোভি-৪০২ ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক অস্থিরতা শুরুর পর এ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন চলমান থাকতে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!