1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম: খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের বিদেশি মেডিকেল টিম এভারকেয়ারে

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। দলটির অধিকাংশ সদস্যই চীনা নাগরিক বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে মেডিকেল টিমটি এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন বলে মনে করছে হাসপাতালের মেডিকেল বোর্ড।

এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি অত্যন্ত অসুস্থ। দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুন—এ দোয়া সবাই করছি।”

পরে বেলা পৌনে ২টার দিকে ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, “সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন—যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!