1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

রাজনাথ সিংয়ের মন্তব্যে বাংলাদেশের অসন্তোষ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘ভুল ও অসম্মানজনক’ বলে মন্তব্য করেছে ঢাকা।

রোববার (৯ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন,
“ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কিত মন্তব্য আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, এটি ভুল এবং দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। একইসঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের পরিপন্থী।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলে তা গঠনমূলক ও সম্মানজনক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।”

এর আগে, ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ‘কথাবার্তায় সতর্ক থাকার’ পরামর্শ দেন।
গত শুক্রবার নেটওয়ার্ক১৮ গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্টপোস্ট ওই সাক্ষাৎকারটি প্রকাশ করে, যা নিয়ে বাংলাদেশে কূটনৈতিক অস্বস্তির সৃষ্টি হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!