1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

কচুয়ায় ‘প্রাণের টানে রক্তদান’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরের কচুয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী কচুয়া উপজেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. মাসুম বিল্লাহ।

মেডিকেল ক্যাম্পে অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি দুই শতাধিক মানুষ ফ্রি ব্লাড গ্রুপিং সুবিধা পান, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, আন্তর্জাতিক সম্পাদক সালাউদ্দিন কাদেরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!