1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্যের অভিযোগে গ্রেপ্তার মাহাদী হাসান জামিনে মুক্ত

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে হবিগঞ্জের আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মাহাদী হাসানের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী এম এ মজিদ।

এর আগে সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মাহাদী হাসানকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আবদুল মান্নানের আদালতে হাজির করে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে মাহাদীর মুক্তির দাবিতে রোববার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহাদী হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মাহাদী হাসানকে পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় আটক বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নয়নকে ছাড়িয়ে আনতে গিয়ে মাহাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে উত্তেজিত কথাবার্তায় জড়ান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত ওই নোটিশ শনিবার দুপুরে মাহাদীর কাছে পাঠানো হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও তা প্রকাশ করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!