1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

৪ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সভাটি আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতিসহ আদালত পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব ফোরাম, যেখানে আদালত প্রশাসন ও বিচার বিভাগসংক্রান্ত নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!