1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ডেমরায় মাদরাসায়ে আবু হুরায়রায় হাফেজ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর ডেমরায় মাদরাসায়ে আবু হুরায়রা (রাঃ) এর ৪৫ জন হাফেজ ও হাফেজার পাগড়ী প্রদান এবং ২০২৪-২০২৫ সালের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডেমরা মধুবাগ এলাকার বালুর মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হাফেজ মাওলানা মোঃ মূসা খান

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ইতমিনান বালিকা হিফজুল কুরআন মাদ্রাসার ইনচার্জ লিপি প্রধান, মাদরাসায়ে আবু হুরায়রা বাঁশেরপুল শাখার ইনচার্জ হাফেজ মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আবু সাঈদ, মধুবাগ শাখার হাফেজ মাওলানা কুরবান হোসাইন রব্বানী, হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম, এতিমখানা শাখার হাফেজ মাওলানা মতিউর রহমান, শান্তিবাগ শাখার হাফেজ মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা এমদাদ, বাঁশের ফুল শাখার হাফেজ মাওলানা ফাহিম, প্রকাশনা বিভাগের হাফেজ মাওলানা হুমায়ুন, প্রশিক্ষণ বিভাগের মাওলানা সাইফুল, এবং পরিদর্শক মাওলানা আব্দুর রহমান

উল্লেখ্য, মাদরাসায়ে আবু হুরায়রা (রাঃ) ধর্মীয় শিক্ষার পাশাপাশি বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। দেশি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করছে।

প্রতিষ্ঠানটি স্কুল ও মাদরাসা শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী কারিকুলাম অনুযায়ী পাঠদান করছে। অভিভাবকদের চাহিদা অনুযায়ী বাংলা, গণিত, ইংরেজির পাশাপাশি পঞ্চম শ্রেণীতে হাফেজে কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে।

মাদরাসার বিভিন্ন শাখায় ১২ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। পঞ্চম শ্রেণীর পর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত জাতীয় শিক্ষা ক্রম অনুসরণে পাঠদান হয়, ফলে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও শিক্ষিত হচ্ছে।

প্রতিষ্ঠান থেকে পাস করার পর শিক্ষার্থীদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা নেই, এবং তারা দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!