1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

টানা তৃতীয় দফায় সোনার দাম বাড়ল, ভরিতে নতুন রেকর্ড ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

টানা তৃতীয় দফায় দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি সোনার সর্বোচ্চ দর।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন দাম সোমবার (২২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা।

এর আগে, গত ১৫ ডিসেম্বর টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৮ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে। অন্যদিকে, গত বছর মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো ও ২৭ বার কমানো হয়েছিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!