1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

গ্রামীণফোন ও মাস্টারকার্ডের কৌশলগত অংশীদারত্ব, জোরদার হবে ডিজিটাল সেবা

টেক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ড-এর সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। এ অংশীদারত্বের লক্ষ্য দেশজুড়ে গ্রাহকদের জীবনধারা সমৃদ্ধ করা এবং ডিজিটাল সম্পৃক্ততা আরও জোরদার করা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, এই সহযোগিতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কের সূচনা হলো। তাদের যৌথ লক্ষ্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য উপযোগিতা-নির্ভর ও ভবিষ্যৎমুখী সেবা নিশ্চিত করা।

গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম এবং মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট দক্ষতা ও লাইফস্টাইলভিত্তিক উদ্ভাবনের সমন্বয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। সম্ভাব্য কো-ব্র্যান্ডেড উদ্যোগসহ গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা ও বৈচিত্র্যময় সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।

পার্টনারশিপের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডিরেক্টর জাকিয়া সুলতানা-এর উপস্থিতিতে। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইয়াসির আজমান বলেন, ডিজিটাল-সচেতন তরুণদের জন্য সংযোগ সেবার পাশাপাশি অর্থবহ উপযোগিতা নিশ্চিত করতে গ্রামীণফোন নিরন্তর কাজ করে যাচ্ছে। মাস্টারকার্ডের সঙ্গে এই অংশীদারত্ব সংযোগ, পেমেন্ট ও জীবনধারাভিত্তিক সুবিধার সমন্বয়ে উদ্ভাবনী সেবা চালুর নতুন সুযোগ তৈরি করবে, যা গ্রাহকদের জন্য আরও স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।

সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের ডিজিটাল রূপান্তরে অগ্রণী ভূমিকা পালনকারী গ্রামীণফোনের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। উদ্ভাবন, নিরাপদ ও নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা এবং লাইফস্টাইলভিত্তিক সুবিধার মাধ্যমে তরুণ গ্রাহকদের ক্ষমতায়নই তাদের যৌথ লক্ষ্য।

এই সহযোগিতার মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, ডিজিটাল সেবার বিস্তার এবং আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী ও সুবিধাজনক সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানানো হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!