1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা আটক

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

যশোরের বাঘারপাড়া উপজেলায় নয় বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে তার দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত রমজান কাজীকে উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান কাজী ওই গ্রামের শাহাদাৎ কাজীর ছেলে।

স্থানীয় ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, নির্যাতিত শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে নড়াইল জেলায় বসবাস করে। প্রায় ১০-১২ দিন আগে শিশুটির দাদা রমজান কাজী নড়াইল থেকে তাকে বাঘারপাড়ার নিজ বাড়িতে বেড়াতে নিয়ে আসেন।

অভিযোগ উঠেছে, গত শনিবার (২৮ অক্টোবর) বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে রমজান কাজী তার নাতনিকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখান। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

এ ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার এক পর্যায়ে সোমবার (৩০ অক্টোবর) ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। এরপর শিশুটির বাবা-মা বাঘারপাড়া থানায় খবর দিলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ফকির জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন। তিনি আরও বলেন, “এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!