চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা, মসৃণ ভাব ও ঘনত্ব ফিরিয়ে আনার জন্য কলা খুবই কার্যকর। শ্যাম্পু, কন্ডিশনার বা স্পা করলেও যদি চুলের ঝলমলে ভাব ফেরাতে সমস্যা হয়, তখন কলা হতে পারে একান্ত প্রাকৃতিক সমাধান।
নিচে কিছু সহজ কলার হেয়ার প্যাক তৈরির উপায় দেওয়া হলো—
চুলকে মসৃণ ও নরম করতে কলা এবং টকদই খুবই কার্যকর।
একটি বাটিতে দুটি পাকা কলা এবং পরিমাণমতো টকদই মিহি করে একসাথে মিশিয়ে নিন।
এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন।
সপ্তাহে দুইদিন ব্যবহার করলে চুলের উপকার চোখে পড়বে।
মাথার ত্বকের শুষ্কতা দূর করতে কলা ও মধুর সংমিশ্রণ খুব ভালো কাজ করে।
১টি পাকা কলা চটকে নিন।
এতে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন।
মিশ্রণটি চুলে লাগিয়ে ১০ মিনিট রাখুন।
শুকিয়ে গেলে ভালোভাবে শ্যাম্পু করুন।
সপ্তাহে দুই দিন ব্যবহার করলে কয়েক দিনেই চুলের পরিবর্তন লক্ষ্য করা যাবে।
চুলের যত্নে অ্যালোভেরা খুবই উপকারী।
১টি পাকা কলা চটকে নিন।
এতে ২ চা চামচ তাজা অ্যালোভেরার নির্যাস মিশিয়ে নিন।
মিশ্রণটি চুলে লাগিয়ে ৫ মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন।
নিয়মিত ব্যবহারে চুলে বিশেষ উজ্জ্বলতা ও ঘনত্ব আসবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়