1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

চবি শিক্ষার্থী সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিলল চিরকুট

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাসা থেকে ওমর ফারুক সুমন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের হুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখা গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।

নিহত সুমন চবি আরবি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়।
চিরকুটে লেখা ছিল—
“আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আর আমার কারও প্রতি কোনো অভিযোগও নেই। সবাই ভালো থাকবেন। আমার সব অভিযোগ নিজের প্রতি। তাই আমার ব্যাপারে জানার চেষ্টা না করাটাই ভাল হবে।”

এছাড়া এর আগে ১ ডিসেম্বর আরেকটি চিরকুটে তিনি লেখেন:
“আশাই জীবন আশাই মরণ, ব্যর্থতা হতাশা-অন্ধকারে নিয়ে যায়।”

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!