1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া ও মডেল মাহিকা শর্মা প্রকাশ্যে একসঙ্গে দেখা গেলেন

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

অনেক দিন লুকোচুরি করার পর অবশেষে ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া ও মডেল মাহিকা শর্মা একসঙ্গে প্রকাশ্যে দেখা গেলেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে তারা কালো পোশাকে মিলিত হয়ে একটি গাড়িতে চেপে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান।

বিমানে ওঠার আগ পর্যন্ত হার্দিক মাহিকাকে পাশে রাখেন এবং আগলে রাখেন, যা তাদের সম্পর্কের প্রমাণ হিসেবে সামাজিক মাধ্যমে নজর কেড়ে নেয়। তাদের ছবি প্রকাশ্যে আসতেই বিনোদন জগত ছাড়াও ক্রিকেট দুনিয়ায় আলোচনার সৃষ্টি হয়। কেউ সরাসরি মন্তব্য না করলেও প্রশ্ন ওঠে—এভাবেই কি সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক ও মাহিকা? সম্প্রতি এমন চর্চা দেখা গেছে অভিনেতা বিজয় দেবারাকোন্ডারাশমিকা মান্দানার ক্ষেত্রে।

অনেকেই বলছেন, এবার হার্দিক-মাহিকার আংটিবদলের পালার সম্ভাবনা কি উঠছে। গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ চলাকালীনও হার্দিক প্রেমের কারণে শিরোনামে ছিলেন। সেই সময় থেকেই কানাঘুষা চলছিল যে এবার তিনি মডেলের সঙ্গে সম্পর্ক শুরু করেছেন।

দুজনের বয়সের ব্যবধান যথেষ্ট হলেও, শোনা যায় এটি তাদের সম্পর্কের পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এতদিন পর্যন্ত তারা কখনো প্রকাশ্যে একসঙ্গে দেখা দেননি।

উল্লেখ্য, হার্দিকের সাবেক স্ত্রী নাতাশা-র সঙ্গে বিয়ে ভাঙার পর নানা কাটাছেঁড়া চলেছে। সেই সময়ও মডেল মাহিকাকে হার্দিকের খেলার মাঠে দেখা গিয়েছিল। মাহিকা সেখানে উপস্থিত থেকে তাকে সমর্থন করতেন। তবে এবার তাদের একসঙ্গে প্রকাশ্যে উপস্থিতি এবং বিমানবন্দরে মেলবন্ধন সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট করেছে

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!