শনিবার দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন।
জাহের আলভী ও ইকরা ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর, ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম প্রিয়মায়া।







