1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সেখানে গেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভারসহ একাধিক দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন। নিয়মিত মেডিকেল চেকআপের অংশ হিসেবে গত রোববার (২৩ নভেম্বর) রাতে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে তিনি গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান শুক্রবার রাতের দিকে জানান, সেদিন মেডিকেল বোর্ড বৈঠক করেছে এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। তিনি জানান—চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন, খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। প্রতিটি চিকিৎসা ব্যবস্থা সেই অনুযায়ী গ্রহণ করা হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!