1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার, শুরু ঈদের আগেই

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ ধর্মগুরুর জন্য সম্মানী ভাতা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে।

সম্মানীর পরিমাণ সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!