1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে ভর্তি

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (১ মার্চ) তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে বিস্তারিত তথ্য এখন বলা যাচ্ছে না।

উল্লেখ্য, চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভের পর তিনি গঠিত নতুন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!