1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে জবাই করে হত্যা, স্বামীসহ আটক ২

হরিদাস, বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘরের ভেতরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৪০) ওই গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, রাত ১১টার দিকে নিহতের স্বজনরা ত্রিপল নাইনে (৯৯৯) ফোন করে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

ওসি আরও জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত হত্যার কারণ ও কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি এস এম আরিফুর রহমান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!