1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়নে বাংলাদেশের সোবহানা মোস্তারি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল–এর জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় আসেন সোবহানা।

বাছাই পর্বে তিনি মোট ৬ ম্যাচে ৪৫.৮০ গড়ে ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন। এই আসরেই আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা ও নয়টি চারে ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন সোবহানা। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে করেন ৪৭ রান। বাকি ম্যাচগুলোতেও ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখেন তিনি।

নারী ক্রিকেটে মাসসেরার দৌড়ে সোবহানার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে তোলার পাশাপাশি লুইস ৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেন। বাংলাদেশের বিপক্ষেও তিনি ৭৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

অন্যদিকে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নরিস। পুরো আসরে ১৫ উইকেট নিয়ে তিনি হন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি, যা তাকে মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন এনে দিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!