1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে অগ্রগতি নেই: মঙ্গলবারও চলবে পূর্ণদিবস কর্মবিরতি

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় মঙ্গলবারও দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি চলবে। এর ফলে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকবে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত এ কর্মসূচিতে সারাদেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পরিষদের আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবারও আগের মতোই পরীক্ষা বর্জন ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। আজ সোমবার দেশব্যাপী তৃতীয় দিনের মতো সকল প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা বর্জন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, সহকর্মী শহিদ ফাতেমা আক্তারের আত্মত্যাগ এবং দুই শতাধিক সহকর্মীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি

  1. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ

  2. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানসংক্রান্ত জটিলতা নিরসন

  3. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!