1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নতুন সরকারের শপথে মোদি-শাহবাজসহ সার্ক নেতাদের আমন্ত্রণের ইঙ্গিত

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ–সহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে।

বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শপথ অনুষ্ঠানের আয়োজন করবে দেশের অন্তর্বর্তী সরকার। তবে আমন্ত্রিত বিদেশি অতিথিদের বিষয়ে বিএনপির পক্ষ থেকে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে।

এখনও শপথ অনুষ্ঠানের নির্দিষ্ট দিনক্ষণ ও চূড়ান্ত অতিথি তালিকা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর প্রধান বিরোধী দল হিসেবে সংসদে অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!