1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ না খেলায় ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ আয়োজন বিসিবির

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোয় বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। ফাঁকা সময় কাজে লাগাতে তিন দলের ছোট্ট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি—‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

ধূমকেতু একাদশের অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশে নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশে আকবর আলি। ম্যাচ হবে ৫, ৭ ও ৯ ফেব্রুয়ারি; শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল ৯ ফেব্রুয়ারি।

মিরপুরে সন্ধ্যা ৬টায় ম্যাচ, আগে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আইপিএলের আদলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম থাকবে। মোট প্রাইজমানি ও ফি মিলিয়ে আড়াই কোটি টাকা। টিকিট ১০০–১,০০০ টাকা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!