1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতে ইসলামী ইফতারের দাওয়াত

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বাংলাদেশের জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আমাদের আমির টেলিফোনে আলাপের সময় প্রধানমন্ত্রী তার পরিবারসহ—সম্মানিত স্ত্রী ও সন্তানদের সঙ্গে—ইফতারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। উভয় পক্ষকেই দাওয়াতপত্র প্রদান করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!