1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় আজ শহিদ সেনা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সেনা কর্মকর্তারা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

পিলখানা হত্যাকাণ্ডকে বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত জাতীয় কমিশনের প্রতিবেদনও প্রস্তুত হয়েছে। তবে সুপারিশ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে এবং কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শহিদ পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। পিলখানার ঘটনা ছিল সেনাবাহিনীকে দুর্বল করার একটি ষড়যন্ত্র, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসী শক্তির কাজ।”

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!