1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

চাঁদপুরে লঞ্চ থেকে জব্দ ৭ মেট্রিক টন জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

চাঁদপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে ৭ হাজার কেজি (৭ মেট্রিক টন) জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা নদীর মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে প্রায় ৩০ ড্রাম জাটকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা জাটকার পরিমাণ ছিল ৭ হাজার কেজি।

রাত ১২টার দিকে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আনা হয়। চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, অভিযানের সময় কেউ জাটকার মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দকৃত জাটকা বুধবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, শিশু পরিবার, দৃষ্টি প্রতিবন্ধী প্রতিষ্ঠানসহ গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!