1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া নিহত

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া অস্ত্রধারীদের গুলিতে নিহত হয়েছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এই তথ্য নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি, কে বা কারা তাকে গুলি করেছে।

আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী, মিরপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবি মাঠে নেমেছে। গোয়েন্দারা ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও খতিয়ে দেখছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!