1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সরকারি ক্যালেন্ডারে নতুনভাবে যুক্ত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ সাধারণ ছুটি

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে সরকারি ছুটি একদিন বাড়ছে। নতুনভাবে যুক্ত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্টের সাধারণ ছুটি। ফলে ২০২৬ সালে বাংলাদেশে সরকারি ছুটি থাকবে মোট ২৮ দিন

চলতি ২০২৫ সালে সরকারি ছুটি ছিল ২৭ দিন—এর মধ্যে ১৩ দিন সাধারণ ছুটি এবং ১৫ দিন নির্বাহী আদেশে ঘোষিত। এসবের মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছিল। সেই হিসেবে আগামী বছর ছুটি বাড়ছে একদিন।

২০২৬ সালের ৫ আগস্ট সরকারি চাকরিজীবীরা নতুন এই সাধারণ ছুটি উপভোগ করবেন। চলতি বছরের ২ জুলাই সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রজ্ঞাপনে জানানো হয়, দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন–সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরে নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়বে শুক্র ও শনিবারে, ফলে কার্যদিবসে ছুটি থাকবে ১৯ দিন।

প্রতি বছর শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), মে দিবস (১ মে) ও বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে সাধারণ ছুটি থাকে। এবার থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস, যা ২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে নতুনভাবে অন্তর্ভুক্ত হবে এবং এদিন সাধারণ ছুটি হিসেবে পালিত হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!