1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

প্রখ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ অবস্থায় আছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন এবং সপ্তাহে পাঁচ দিন নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন। বিষয়টি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন গত ছয় মাস ধরে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পাশে রয়েছেন একমাত্র মেয়ে ইসরাত জাহান ও পরিবারের অন্য সদস্যরা। শনিবার ও রোববার বাদে সপ্তাহে পাঁচ দিন তিনি বাসা থেকে হাসপাতালে গিয়ে টার্গেট রেডিওথেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

এদিকে, ‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পূর্ব লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন নিসচার যুক্তরাজ্য শাখার সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা।

লন্ডনপ্রবাসী অভিনেত্রী সোনিয়া, যিনি ইলিয়াস কাঞ্চনের সহ-অভিনেত্রীও ছিলেন, জানিয়েছেন— চিকিৎসকেরা তাকে কম কথা বলতে বলেছেন। আগের তুলনায় তিনি কিছুটা সুস্থ আছেন। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

অভিনয়ের পাশাপাশি ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন। তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত, সহকর্মী ও দেশবাসীর দোয়া অব্যাহত রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!