1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে ছাত্র সংগঠনের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

নাসিম, খুলনা রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খুলনা নগরীর শামসুর রহমান রোড এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রয়্যাল মোড়ে জড়ো হন। সেখান থেকে শামসুর রহমান রোডের দিকে অগ্রসর হলে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে পুলিশ নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড স্থাপন করে মিছিলটি থামানোর চেষ্টা করে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান এবং ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভারতের সাম্প্রতিক নীতিগত অবস্থান ও বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ কারণেই তারা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বলে জানান।

এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “নিরাপত্তার জন্য আমরা কয়েক ধাপে ব্যারিকেড বসিয়েছিলাম। বিক্ষোভকারীরা প্রথম ব্যারিকেড ভেঙে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান ও বক্তব্য দিয়েছে। তবে তারা দ্বিতীয় ব্যারিকেড অতিক্রম করতে পারেনি।”

তিনি আরও জানান, কিছুক্ষণ অবস্থানের পর বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!