1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’—ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা!

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বলিউডে শুরু হয়েছে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘কিং’ ঘিরে তুমুল আলোচনা। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং তারকাবহুল কাস্টিং—সব মিলিয়ে ছবিটিকে ইতিমধ্যে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হিসেবে দেখা হচ্ছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে গল্পের বিস্তার ও অ্যাকশন দৃশ্যের পরিধি বাড়তে বাড়তে সেই বাজেট এখন প্রায় ৩৫০ কোটিতে পৌঁছেছে। এতে এখনো বিপণন ও প্রচারণার খরচ যোগ হয়নি।

প্রথমদিকে ছবিটি পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, যেখানে শাহরুখের ভূমিকা ছিল সীমিত। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পটি হাতে নিয়ে শাহরুখের সঙ্গে বসে নতুনভাবে গল্প ও ভিশন সাজান। তাদের লক্ষ্য ছিল—একটি এমন ভারতীয় অ্যাকশন ছবি তৈরি করা, যা ভিজ্যুয়াল ও প্রযুক্তিগত দিক থেকে আন্তর্জাতিক মান ছুঁয়ে যাবে।

ছবিটিতে থাকছে ছয়টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স—এর মধ্যে তিনটি বাস্তব লোকেশনে এবং বাকিগুলো বিশেষভাবে নির্মিত সেটে ধারণ করা হবে। বিশেষ করে শাহরুখ খানের ইনট্রোডাকশন দৃশ্য নিয়েই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা ছবির অন্যতম আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে।

‘কিং’-এর প্রযোজনায় আছেন গৌরী খানমমতা আনন্দ, আর শাহরুখ নিজেও এতে সহপ্রযোজক হিসেবে যুক্ত আছেন।
সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে

ট্রেড বিশ্লেষকদের মতে, ‘কিং’ হবে শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ও ব্যয়সাপেক্ষ প্রকল্পগুলোর একটি, যা মুক্তির পর ভারতীয় বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!