1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শীতে হাঁটুর ব্যথা কমাতে সহজ ও কার্যকর ঘরোয়া উপায়

হেলথ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

শীত এলেই অনেকের হাঁটু ও হাড়ের জোড়ায় ব্যথা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা আবহাওয়ায় ব্যথা অনুভবকারী স্নায়ুগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে, ফলে পুরোনো ব্যথা আবার জেগে ওঠে। এ সময় নিয়মিত পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খেলে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে তা কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর হতে পারে।

তাই ওষুধের ওপর নির্ভর না করে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু ঘরোয়া উপায় মেনে চললে শীতকালে হাঁটুর ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

হাঁটু উষ্ণ রাখুন
শীতের ঠান্ডা বাতাস যেন সরাসরি হাঁটুতে না লাগে, সে বিষয়ে সতর্ক থাকুন। বাইরে বের হলে হাঁটু ঢেকে রাখুন। গরম কাপড় বা নি-ক্যাপ ব্যবহার করলে ওই অংশে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং ব্যথা কমে।

নিয়মিত গরম সেঁক দিন
হাঁটুর ব্যথা কমাতে গরম সেঁক খুবই কার্যকর। হট ওয়াটার ব্যাগ বা গরম কাপড় দিয়ে দিনে অন্তত এক থেকে দুইবার সেঁক দিলে পেশি শিথিল হয় এবং হাড়ের জড়তা কমে।

কুসুম গরম জলে স্নান করুন
শীতকালে ঠান্ডা জলে স্নান এড়িয়ে চলুন। কুসুম গরম জলে স্নান করলে শরীর উষ্ণ থাকে এবং হাঁটু ও জয়েন্টের ব্যথা কমতে সাহায্য করে।

সিঁড়ি ওঠানামায় সতর্ক থাকুন
হাঁটুতে ব্যথা থাকলে অতিরিক্ত সিঁড়ি ওঠানামা না করাই ভালো। এতে হাঁটুর ওপর বাড়তি চাপ পড়ে এবং ব্যথা আরও বেড়ে যেতে পারে। সম্ভব হলে সমতল জায়গায় হাঁটাচলা করুন।

খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন
শীতকালে শাকসবজি ও ফলমূল বেশি খাওয়ার অভ্যাস করুন। হাঁটুর ব্যথা কমাতে হলুদ বিশেষভাবে উপকারী। হলুদের ‘কারকিউমিন’ উপাদান প্রাকৃতিকভাবে প্রদাহ ও ব্যথা কমায়। নিয়মিত দুধের সঙ্গে বা তরকারিতে হলুদ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!