1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহ নিরাপদে নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় চিড়িয়াখানায় আজ বিকালে খাঁচা থেকে বেরিয়ে যাওয়া একটি সিংহকে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঘটনাটি বুঝতে পারার পরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল সিংহটিকে অচেতন করে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই খাঁচায় ফেরত আনে। পশুচিকিৎসক দল জানিয়েছে, সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা খতিয়ে দেখতে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য উপপরিচালক (খামার) মোঃ শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা জানিয়েছে, চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক রয়েছে এবং সব নিয়মিত কার্যক্রম আগের মতোই চলবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!