1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

যশোর বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান, যুবকের মৃত্যু

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপানের ঘটনায় সাদিকুর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২:২০ মিনিটে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান তার অজ্ঞাতনামা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান পার্কে। কোনো এক পর্যায়ে দু’জনই ঘাসপোড়া বিষ পান করেন

বিষপানের পর তারা দু’জনই তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে পার্কের দর্শনার্থীরা বিষয়টি লক্ষ্য করেন এবং কর্তৃপক্ষকে জানান। পরে পার্ক কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাদিকুর রহমানকে দুপুর ১:২৫ মিনিটে মৃত ঘোষণা করেন। তার প্রেমিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!