1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

আনোয়ারায় নাশতা খেতে বের হয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আনোয়ারায় নাশতা খেতে বের হয়ে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্র মো. আইনুল ইশমামের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইশমাম মালঘর আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা (হেফজ ও এতিমখানা)-এর হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। সোমবার সকাল ৭টার দিকে নাশতা খেতে বের হন এবং তারপর আর ফিরে আসেননি।

নিখোঁজ মাদ্রাসাছাত্রের পরিবার জানায়, দুপুরে একটি অজানা নম্বর (০১৯৬****৩৭১৪) থেকে ফোন আসে। ফোনে থাকা ব্যক্তি জানান, ইশমামকে অপহরণ করা হয়েছে এবং তাকে বাঁশখালী এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পরে ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

শিশুটির বাবা মো. রফিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অপহরণের বিষয়টি জিডিতে উল্লেখ করা হয়নি। মো. রফিক বলেন, “রাতের হুজুরের বকাঝকার পর সকালে টিফিনের জন্য সময় দিলে সে বাইরে যায়। এরপর তার আর খোঁজ মিলছে না। পরে একটি অজ্ঞাত নাম্বার থেকে জানানো হয় সে বাঁশখালীতে আছে এবং অপহরণ করা হয়েছে। কিন্তু ওই নম্বরে আর সংযোগ পাওয়া যায়নি।”

নিখোঁজ ইশমামের মামা বোরহান শাকিল জানান, “প্রতিদিনের মতো নাশতা খেতে বের হলেও এবার আর সে ফিরেনি। অপহরণের ফোনের পর আতঙ্ক আরও বেড়েছে। এখনো কোনো খোঁজ মেলেনি। প্রশাসনের সহযোগিতা চাই।”

তিনি আরও অনুরোধ করেন, কেউ যদি তথ্য পায় তবে ইশমামের চাচার নম্বরে (০১৫৮৬১৩৫৯৮৭) যোগাযোগ করুন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “জিডি হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!