1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

স্নাতক (সম্মান) পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ)। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি কোর্সের পূর্ণমানের ৮০ শতাংশ নম্বর ফাইনাল পরীক্ষায় এবং ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে নির্ধারিত থাকবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তত্ত্বীয় কোর্সের প্রশ্নপত্রের ধরণ ও ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিতে এ পরিবর্তন কার্যকর হবে।

তত্ত্বীয় কোর্সের প্রশ্ন কাঠামো

  • ৪ ক্রেডিট কোর্স: ১২টি প্রশ্নের মধ্যে ৮টির উত্তর দিতে হবে; মোট নম্বর ৮০, সময় ৪ ঘণ্টা।

  • ৩ ক্রেডিট কোর্স: ৯টি প্রশ্নের মধ্যে ৬টির উত্তর দিতে হবে; মোট নম্বর ৬০, সময় ৩ ঘণ্টা।

  • ২ ক্রেডিট কোর্স: ৬টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর দিতে হবে; মোট নম্বর ৪০, সময় ২ ঘণ্টা।
    প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্ন (ক, খ, গ বা a, b, c) রাখা যাবে।

ধারাবাহিক মূল্যায়নের কাঠামো (মোট নম্বরের ২০%)

  • ৪ ক্রেডিট কোর্স: অ্যাসাইনমেন্ট ও কুইজ ৫, ক্লাস উপস্থিতি ৫, ইন-কোর্স (দুটি ইন-কোর্সের গড়) ১০ = মোট ২০ নম্বর।

  • ৩ ক্রেডিট কোর্স: অ্যাসাইনমেন্ট ও কুইজ ৪, ক্লাস উপস্থিতি ৩, ইন-কোর্স ৮ = মোট ১৫ নম্বর।

  • ২ ক্রেডিট কোর্স: অ্যাসাইনমেন্ট ও কুইজ ৩, ক্লাস উপস্থিতি ২, ইন-কোর্স ৫ = মোট ১০ নম্বর।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!