স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে নতুন করে আর কোনো মেডিকেল কলেজ স্থাপন করা হবে না। তিনি বলেন, যেসব নতুন মেডিকেল কলেজ নানা সংকটে রয়েছে, সেগুলোর অবকাঠামো ও জনবল বাড়িয়ে মান নিশ্চিত করা হবে।
রোববার (১ মার্চ) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগামের শেষে তিনি এই মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন:
মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে
দেশের মানুষের চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে
চিকিৎসকদের বিকল্প চিকিৎসায় উদ্ভাবনী হতে হবে, শুধুমাত্র ওষুধ বা সার্জারির ওপর নির্ভর না করার আহ্বান জানানো হয়েছে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়