1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কক্সবাজারসহ চট্টগ্রাম অঞ্চলে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজার ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে কম্পনটি টের পাওয়া যায়।

কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার স্থানীয়রা জানান, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে এবং এর গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার
একই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা—ইউএসজিএস

এই ভূমিকম্পের প্রভাব পড়েছে মিয়ানমারের সাগাইং, উত্তর-পূর্ব ভারতসহ বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে।

কক্সবাজার শহরের গৃহিণী নার্গিস বলেন, “আচমকা পুরো বিল্ডিং কেঁপে ওঠে। মনে হচ্ছিলো তীব্রতা বেশি। আল্লাহ রক্ষা করেছেন।”

গত কয়েক দিনে এটি বাংলাদেশে অষ্টম ভূমিকম্প। গত ২১ নভেম্বর নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫.২ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় এবং এতে ১০ জন নিহত হন। এরপর থেকে বিচ্ছিন্নভাবে মৃদু ভূমিকম্প ঘটেই চলেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!