1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

প্রথম ধাপে ১,৭১৯ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) প্রথম পর্যায়ে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়িত এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তিতে সম্মতি চেয়ে ইতোমধ্যে অর্থ বিভাগে পত্র পাঠানো হয়েছে।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী আহ্বান করা আবেদনের পর মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নীতিমালার নির্ধারিত মাপকাঠি, আঞ্চলিক সাম্য ও গ্রেডিংয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত তালিকা প্রণয়নের আগে আবেদনের সঙ্গে দাখিল করা তথ্য ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডাটাবেজের মাধ্যমে যাচাই করা হবে এবং প্রয়োজনে সরেজমিন তদন্তও করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুরো এমপিওভুক্তির প্রক্রিয়া স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছভাবে সম্পন্ন করা হচ্ছে, যেখানে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। অনৈতিক যোগাযোগের চেষ্টা বা অভিযোগ থাকলে নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

এমপিওভুক্তিকরণ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, নীতিমালার আলোকে যোগ্যতা, প্রতিষ্ঠানের ঘনত্ব ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানকেও এই প্রক্রিয়ার আওতায় আনা হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!