1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

লিবিয়ায় গুলিতে নিহত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে এ ঘটনা ঘটে।

লিবিয়ায় দায়িত্বরত আল-জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা জানান, গত এক দশক ধরে সাইফ আল-ইসলাম জিনতানেই অবস্থান করছিলেন এবং সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান ৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে হামলাকারী কারা বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। লিবিয়া সরকারও এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

পাশ্চাত্যে শিক্ষিত ও সুবক্তা হিসেবে পরিচিত সাইফ আল-ইসলাম গাদ্দাফি শাসনামলে তুলনামূলক প্রগতিশীল মুখ হিসেবে পরিচিত ছিলেন। তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৮ সালে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের আগে সাইফ আল-ইসলামকে লিবিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। গাদ্দাফি নিহত হওয়ার পর তিনি জিনতানে বন্দী হন এবং ২০১৭ সালে সাধারণ ক্ষমায় মুক্তি পান। তার মৃত্যু লিবিয়ার অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!