1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি

রোববার (১ মার্চ) থেকে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, পাশাপাশি সাত দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। আইআরআইবি জানিয়েছে, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।”

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালেই ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের যৌথ হামলায় শহীদ হয়েছেন।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যু দাবি করলেও তেহরান তা নাকচ করেছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যে সরকারি সংবাদমাধ্যম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের রাষ্ট্রীয় নেতৃত্বে অন্তর্বর্তীকালীন তিন সদস্যের কাউন্সিল গঠন করা হয়েছে। এতে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আইনজ্ঞ। এই তিন সদস্য যৌথভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এবং সংবিধান অনুযায়ী শীঘ্রই পরবর্তী নেতা নির্বাচন করবেন।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের কারণে ইরানের নেতৃবৃন্দকে একত্রিত করা নিরাপত্তাজনিত কারণে কঠিন হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!