মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুর নজরুল গবেষণা পরিষদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আবদুল গণি, যুগ্ন-সম্পাদক অধ্যাপক ওয়ালিদ হোসেন খানসহ অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়