1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

জানুয়ারির শুরুতেই হাতে পাবে নতুন বই: প্রাথমিক শিক্ষার উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিক স্তরের নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম প্রায় শেষের পথে। ইতোমধ্যে বেশিরভাগ বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে এবং জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। এ বছর কোনো অনুষ্ঠান বা উৎসব ছাড়াই বই সরাসরি প্রতিটি বিদ্যালয়ে বিতরণ করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, “যে শিক্ষক মূল দায়িত্ব ঠিকভাবে পালন করেন না, তাকে শিক্ষক বলা যায় না। তবে যারা দায়িত্বশীলভাবে শিক্ষাদান করছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই এবং তাদের ন্যায্য দাবিতে পাশে থাকবো।”

জেলা প্রশাসক এমএ মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!