1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮৩৪, ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য দিন

হেলথ ডেস্ক
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৮৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সারা দেশে নতুন ৮৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে—

  • বরিশাল বিভাগে: ১৬৭ জন

  • চট্টগ্রাম বিভাগে: ১০৩ জন

  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২২৯ জন

  • ঢাকা উত্তর সিটিতে: ২০৩ জন

  • ঢাকা দক্ষিণ সিটিতে: ৬০ জন

  • ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৭২ জন

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮১৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৭৮৫ জনে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৭৭ হাজার ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!