1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

এনসিটি নিয়ে এখনো সমঝোতা হয়নি: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিষয়ে এখনো কোনো সমঝোতা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর ভবন চত্বরে সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বন্দর চেয়ারম্যান জানান, এনসিটি নিয়ে সমঝোতা কবে শেষ হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে বন্দরের অপারেশনাল শ্রমিকদের কাজে কেউ বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। কেউ যদি আইন নিজের হাতে নেয়, বন্দর কর্তৃপক্ষ তা করবে না উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের আইনকে তারা শ্রদ্ধা করেন এবং কখনো বেআইনি কোনো কাজে জড়াবেন না।

এনসিটি ইস্যুতে বন্দরকে অস্থিতিশীল করা সহজ উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এ বিষয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করতে এবং জনগণের পক্ষে কাজ করতে। রাজনৈতিক ইন্ধন রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি গোয়েন্দা সংস্থাগুলোই ভালো বলতে পারবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!