1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

নতুন শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা (গেজেট প্রকাশ: ২৫ নভেম্বর)

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সময় বিভাজন

  • দিবাকাল: সকাল ৬টা – রাত ৯টা

  • রাত্রিকাল: রাত ৯টা – সকাল ৬টা

এলাকাভেদে অনুমোদিত শব্দমাত্রা

এলাকা দিনে রাতে
নীরব ৫০ dB ৪০ dB
আবাসিক ৫৫ dB ৪৫ dB
মিশ্র ৬০ dB ৫০ dB
বাণিজ্যিক ৭০ dB ৬০ dB
শিল্প এলাকা ৭৫ dB ৭০ dB

হর্ন ও উচ্চশব্দ সংক্রান্ত নিষেধাজ্ঞা

  • মানমাত্রা অতিক্রমকারী হর্ন, হাইড্রোলিক/মাল্টি-টিউন হর্ন প্রস্তুত, আমদানি, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ

  • নীরব এলাকায় কোনো যানবাহনে হর্ন বাজানো যাবে না

  • আবাসিকে রাত ৯টা–সকাল ৬টা হর্ন নিষিদ্ধ।

  • পটকা/আতশবাজিও নীরব এলাকায় নিষিদ্ধ (অনুষ্ঠানে অনুমতি নিয়ে সীমিত ব্যবহার)।

শিল্প ও জেনারেটর সংক্রান্ত নির্দেশনা

  • সকল কারখানাকে শব্দমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে।

  • আবাসিক, বাণিজ্যিক, মিশ্র ও শিল্প এলাকায় ব্যবহৃত সব জেনারেটরে শব্দনিয়ন্ত্রণ ব্যবস্থা বাধ্যতামূলক

বনাঞ্চল ও সামাজিক অনুষ্ঠানে নিয়ম

  • প্রাকৃতিক বনাঞ্চলে উচ্চশব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার নিষিদ্ধ।

  • বনভোজন/সামাজিক অনুষ্ঠানের গাড়িতে মাইক, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ।

শাস্তির মাত্রা

  • অবৈধ হর্ন প্রস্তুত/আমদানি/বিক্রি: সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা

  • যানে নিষিদ্ধ হর্ন ব্যবহার বা নীরব এলাকায় হর্ন: সর্বোচ্চ ৩ মাস জেল বা ১০,০০০ টাকা জরিমানা (চালকের ১ পয়েন্ট কাটা যাবে)।

  • অন্যান্য লঙ্ঘন: সর্বোচ্চ ১ মাস জেল বা ৫০,000 টাকা জরিমানা

যেসব ক্ষেত্রে বিধিমালা প্রযোজ্য নয়

ধর্মীয় উপাসনালয়, ঈদ/জানাজা/নাম-সংকীর্তন, রাষ্ট্রীয় অনুষ্ঠান, প্রতিরক্ষা/পুলিশের দাপ্তরিক কাজ, জাতীয় দিবস, বিমান-রেল চলাচল।

নির্বাচনি প্রচারে শব্দব্যবহার

  • নীরব এলাকায় মাইক/লাউডস্পিকার নিষিদ্ধ।

  • অন্যান্য এলাকায় নির্বাচন কমিশনের নিয়ম মানতে হবে।

  • সর্বোচ্চ ৩টি মাইক/স্পিকার ব্যবহার করা যাবে।

  • প্রচারের সময় দুপুর ২টা – রাত ৮টা

  • শব্দমাত্রা ৬০ dB-এর বেশি নয়।

  • ভোটের ৩ সপ্তাহ আগে প্রচার শুরু, ৪৮ ঘণ্টা আগে বন্ধ

  • লঙ্ঘনে ৬ মাস জেল বা ১.৫ লাখ টাকা জরিমানা; প্রয়োজনে প্রার্থিতা বাতিল

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!