1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ খেলতে রাজি পাকিস্তান - Media71tv
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ খেলতে রাজি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সব জল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মতি দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ বন্ধু রাষ্ট্রগুলোর অনুরোধে অবস্থান বদলায় ইসলামাবাদ।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ।

রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি, বিসিবি ও পিসিবির ত্রিপক্ষীয় বৈঠকের পর সংকট সমাধানের পথ তৈরি হয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বৈঠকের ফল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানান। পরে পরিস্থিতি বিবেচনায় ম্যাচ খেলার চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে জানানো হয়, বিসিবির আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশের যোগাযোগ পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের ফোনকল। কলম্বোয় ম্যাচটি খেলার অনুরোধ জানিয়ে তিনি অতীতের ক্রিকেটীয় সহযোগিতার কথা স্মরণ করান।

উল্লেখ্য, এর আগে পিসিবির দেওয়া তিন শর্ত মেনে নেওয়ায় আইসিসি ঘোষণা দেয়, ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় বিসিবিকে কোনো শাস্তি দেওয়া হবে না।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!